নিজস্ব প্রতিবেদক | ০১:২০ পিএম, ২০২৫-০৭-০৯
স্ত্রীকে হত্যার দায়ে কামাল উদ্দিন নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। ০৯ জুলাই, বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুন পাল এই মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।
এসময় ৪০ হাজার টাকা জরিমানাও করেন। দণ্ডিত কামাল উদ্দিন বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পুর্বচাম্বি ডিগ্রিখোলা এলাকার মৃত দুলা মিয়ার ছেলে।
মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান জেলার পাবলিক প্রসিকিউটর(পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর চৌধুরী।
তিনি বলেন, রাষ্ট্রপক্ষ আসামীর বিরুদ্ধে সন্দেহাতীতভাবে মামলা প্রমাণ করতে সক্ষম হওয়ায় বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুণ পাল আসামী কামাল উদ্দিনকে দোষী সাব্যস্ত করে দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক মৃত্যুদন্ড এবং ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে রায় দেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited